মূল পাতা
আন্তর্জাতিক

৯/১১-এর ২৫ বছর পর: বিদেশিদের চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থীদের নিয়ে বেশি শঙ্কিত মার্কিনিরা

রয়টার্স/ইপসোস-এর জরিপ অনুযায়ী, এক দশক আগের তুলনায় বর্তমানে মার্কিন নাগরিকদের মধ্যে অভ্যন্তরীণ চরমপন্থার ঝুঁকি নিয়ে উদ্বেগ বেড়েছে।

The Business Standard · 8 সেপ্টেম্বর 2026, 5:00 বিকাল

রয়টার্স এবং ইপসোস-এর সাম্প্রতিক জরিপের তথ্য অনুযায়ী, ৯/১১ হামলার ২৫ বছর পর মার্কিন নাগরিকদের মধ্যে বিদেশি হামলার চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থার ঝুঁকি নিয়ে ভীতি বেশি কাজ করছে। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে পরিচালিত জরিপের সাথে তুলনা করলে দেখা যায়, জনমতের এই চিত্রটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে।

২০১৩ সালে মাত্র ২১ শতাংশ মার্কিনি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন। সে সময় ২৮ শতাংশ মানুষ বিদেশি সন্ত্রাসবাদকে এবং ৫১ শতাংশ মানুষ বিচ্ছিন্ন সহিংসতাকে বড় ঝুঁকি হিসেবে মনে করতেন।

তথ্যসূত্র: The Business Standard