কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ওষুধ তৈরির কার্যক্রম জোরদার করতে গোপনে একটি বায়োলজি ল্যাব স্থাপন করেছে অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদি জানিয়েছেন, এই উদ্যোগটি তার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সম্প্রতি এক নিবন্ধে উল্লেখ করেন যে, তার বাবার মৃত্যুর কয়েক বছর পরেই সেই রোগের নিরাময় আবিষ্কৃত হয়েছিল। এই অনুভূতির সাথে একমত পোষণ করেছেন কাউডারার-আব্রামস।
প্রযুক্তি
এআই ড্রাগ প্রোগ্রামের প্রসারে বায়োলজি ল্যাব চালু করল অ্যানথ্রোপিক
এআই ড্রাগ প্রোগ্রামের পরিধি বাড়াতে গোপনে একটি বায়োলজি ল্যাব স্থাপন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।
তথ্যসূত্র: The Business Standard