খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নতুন পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি ব্যাংকের শীর্ষ ঋণগ্রহীতাদের ওপর বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া, বিভিন্ন খাতে ঋণগ্রহীতাদের সামগ্রিক এক্সপোজার বা ঋণের সীমা নির্ধারণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে তারল্যের কোনো সংকট নেই।
অর্থনীতি
খেলাপি ঋণ কমাতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
খেলাপি ঋণ নিয়ন্ত্রণে প্রতিটি ব্যাংকের শীর্ষ ঋণগ্রহীতাদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি ঋণসীমা নির্ধারণের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।
তথ্যসূত্র: The Business Standard