মূল পাতা
অর্থনীতি

ফিলিপাইন ও আসিয়ানের সাথে কানাডার বাণিজ্য আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন

কানাডা ও আসিয়ানের মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং নভেম্বরের মধ্যে এটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

The Business Standard · 22 সেপ্টেম্বর 2026, 12:55 দুপুর

কানাডা এবং আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক মন্ত্রীদের বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধু এ তথ্য জানান।

তিনি বলেন, উভয় পক্ষই চুক্তিটি সম্পন্ন করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী, যা এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আগামী নভেম্বরের মধ্যে এই আলোচনা চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে কানাডা।

তথ্যসূত্র: The Business Standard