ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, নেতারা আরও ৯০ দিন পর্যন্ত তাদের দায়িত্ব পালন চালিয়ে যেতে পারবেন।
এই বর্ধিত সময়ে তারা কেবল দৈনন্দিন রুটিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে কোনো ধরনের বড় ধরনের সিদ্ধান্ত বা নীতিগত কোনো বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।