ঢাকা শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ এবং এমএসসিআই (MSCI) সূচকের নিয়মিত পর্যালোচনায় ফেরার ফলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ২৫০ কোটি টাকার শেয়ার কিনেছেন। একই সময়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ১৮০ কোটি টাকা। বাজার বিশ্লেষকরা মনে করছেন, এই ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারের জন্য একটি ভালো সংকেত।