বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি তেলের মজুদ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (EIA) তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ডিজেলের মোট মজুদ ১০৭.৯ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। ১৯৮২ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে এই সময়ে এটিই সর্বনিম্ন মজুদ।