১ জুলাই 'ট্রপিক্যাল মেডিসিন' জার্নালে প্রকাশিত 'বিয়ন্ড ইমিউনিটি গ্যাপস: হেলথ-সিস্টেম কনস্ট্রেইন্টস অ্যান্ড মিজলস মর্টালিটি ইন বাংলাদেশ' শীর্ষক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর পেছনে কেবল টিকাদানের হার কমে যাওয়া দায়ী নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাও বড় ভূমিকা রাখছে।