নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে বন্ধ রাখার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, পুলিশের পরামর্শ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই দুটি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জাতীয়
৪০ মিনিট বন্ধ থাকার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক
নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখার পর মিরপুর ১০ ও ১১ নম্বর স্টেশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
তথ্যসূত্র: TBS Bangladesh