১.১৭ কোটি অর্থনৈতিক ইউনিটের তথ্য নিয়ে ডাইনামিক বিজনেস রেজিস্টার তৈরির উদ্যোগ বিবিএস-এর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১.১৭ কোটি অর্থনৈতিক ইউনিটের তথ্য সম্বলিত একটি ডাইনামিক বিজনেস রেজিস্টার তৈরির কাজ শুরু করেছে।

১.১৭ কোটি অর্থনৈতিক ইউনিটের তথ্য নিয়ে ডাইনামিক বিজনেস রেজিস্টার তৈরির উদ্যোগ বিবিএস-এর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি ডাইনামিক বিজনেস রেজিস্টার তৈরির উদ্যোগ গ্রহণ করেছে, যার আওতায় ১.১৭ কোটি অর্থনৈতিক ইউনিটকে অন্তর্ভুক্ত করা হবে। ২০২৪ সালের অর্থনৈতিক শুমারি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে এই রেজিস্টারে যুক্ত করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে ক্ষুদ্র, কুটির শিল্প এবং অনানুষ্ঠানিক খাতের ব্যবসাগুলোকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#বিবিএস#অর্থনৈতিক শুমারি#বিজনেস রেজিস্টার#বাংলাদেশ