আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার এবং চট্টগ্রামে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রবল বর্ষণের কারণে দুই শহরের বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।