ব্যাংক খাতে পরিবারের প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংক যে সংস্কার প্রস্তাব দিয়েছিল, তা গ্রহণ করেনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের খসড়া প্রস্তাবে এক পরিবার থেকে পরিচালক সংখ্যা তিন থেকে কমিয়ে দুইয়ে নামিয়ে আনার কথা বলা হয়েছিল। এছাড়া পরিচালকদের টানা মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাবও ছিল। তবে অর্থ মন্ত্রণালয় এই দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছে।
ব্যাংক আইন সংস্কারে পরিবারের নিয়ন্ত্রণ কমানোর প্রস্তাব নাকচ অর্থ মন্ত্রণালয়ের
ব্যাংক খাতে পরিবারের নিয়ন্ত্রণ কমাতে বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবিত সংস্কারগুলো প্রত্যাখ্যান করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
তথ্যসূত্র: The Business Standard