দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেবা কার্যক্রম মাত্র ছয় ঘণ্টা, অর্থাৎ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জনবল সংকটের কারণে হাসপাতালগুলোতে দুই শিফটে পরীক্ষা-নিরীক্ষার সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এর ফলে দুপুর ২টার পর সেবা নিতে আসা রোগীরা বাধ্য হয়ে বেশি খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য হচ্ছেন।
দুপুর ২টার পর সরকারি হাসপাতালে পরীক্ষা বন্ধ, ভোগান্তিতে রোগীরা
সরকারি হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডায়াগনস্টিক সেবা চালু থাকায় রোগীরা বাধ্য হয়ে বেসরকারি সেন্টারে ছুটছেন।
তথ্যসূত্র: TBS Bangladesh