বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি। এর মধ্যে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি আসন রয়েছে। অন্যদিকে, ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৪ লাখ ১০ হাজার। তবে এই বিপুল সংখ্যক আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লাখ ৫০ হাজার।
উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থী সাড়ে ৬ লাখ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসনের সংখ্যা প্রায় ১৫ লাখ, যেখানে যোগ্য শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৬ লাখ।
তথ্যসূত্র: TBS Bangladesh