কন্যা সন্তান হওয়ার অপরাধে বাবার দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন কৃতিকা। জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তিনি ইউপিএসসি পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন। টানা চারবার ব্যর্থতার মুখ দেখার পরেও হাল ছাড়েননি তিনি। অবশেষে পঞ্চম প্রচেষ্টায় কৃতিকা ইউপিএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন।