এনভিডিয়া সমর্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্লাউড কোম্পানি এনস্কেল মার্কিন শেয়ার বাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর জন্য আবেদন করেছে। সিএনবিসি-এর প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি নতুন শেয়ার বিক্রির মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এই তালিকাভুক্তির মাধ্যমে এনস্কেল প্রায় ৩০ বিলিয়ন ডলারের বাজার মূল্যায়নে পৌঁছাতে চায়।
এনভিডিয়া সমর্থিত এআই ক্লাউড কোম্পানি এনস্কেলের আয়ের বড় উল্লম্ফন
মার্কিন শেয়ার বাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় এনভিডিয়া সমর্থিত এআই ক্লাউড ফার্ম এনস্কেল তাদের আয়ের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করেছে।
তথ্যসূত্র: The Business Standard