এশিয়ান গেমসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর প্রতিযোগিতার সূচি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু। তিনি জানিয়েছেন, তাকে ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ম্যাচ খেলতে হয়েছে, যা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এই ঠাসা সূচি তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন তিনি।