শেয়ার বাজারে সংঘটিত বিভিন্ন অনিয়মের দায়ে ১,৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এই অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সালমান এফ রহমান, বিএসইসির সাবেক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে জরিমানা, নিষেধাজ্ঞা ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।