১৬ জেলায় ৩৯ এলপিজি বিক্রেতাকে ৪.২৬ লাখ টাকা জরিমানা

এলপিজি সিলিন্ডার বিক্রির অনিয়মের দায়ে দেশের ১৬টি জেলা ও ঢাকা শহরে অভিযান চালিয়ে ৩৯ জন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।

১৬ জেলায় ৩৯ এলপিজি বিক্রেতাকে ৪.২৬ লাখ টাকা জরিমানা

৩ অক্টোবর, বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২৩টি দল ঢাকা শহরসহ দেশের ১৬টি জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে। এলপিজি সিলিন্ডার ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের ওপর চালানো এই অভিযানে অনিয়মের দায়ে ৩৯ জন বিক্রেতাকে মোট ৪ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#এলপিজি#জরিমানা#ভোক্তা অধিকার#ঢাকা