বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডলার রেট নিয়ে বিপাকে ফ্রেইট ফরোয়ার্ডাররা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রপ্তানি কার্গোর জন্য ডলারের বিনিময় হার ১২৩.৬৫ টাকা নির্ধারণ করায় বিপাকে পড়েছেন ফ্রেইট ফরোয়ার্ডাররা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডলার রেট নিয়ে বিপাকে ফ্রেইট ফরোয়ার্ডাররা

বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) জানিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রপ্তানি কার্গোর ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ১২৩.৬৫ টাকা নির্ধারণ করেছে। অথচ একই দিনে সোনালী ব্যাংকের টিটি ক্লিন রেট ছিল ১২২.৫০ টাকা। বিমান কর্তৃক নির্ধারিত এই উচ্চ ডলার রেটের কারণে ফ্রেইট ফরোয়ার্ডাররা আর্থিক চাপের মুখে পড়েছেন এবং এর ফলে বিদেশি এয়ারলাইন্সগুলো বাড়তি সুবিধা পাচ্ছে।

তথ্যসূত্র: TBS Bangladesh
#বিমান বাংলাদেশ এয়ারলাইন্স#ডলার রেট#ফ্রেইট ফরোয়ার্ডার#রপ্তানি কার্গো