এআই জায়ান্টদের বিরুদ্ধে তদন্ত শুরু করল এফটিসি

অ্যানথ্রোপিক এবং ওপেনএআই-সহ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা বড় কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন।

এআই জায়ান্টদের বিরুদ্ধে তদন্ত শুরু করল এফটিসি

যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এই তালিকায় অ্যানথ্রোপিক এবং ওপেনএআই-এর মতো বড় কোম্পানিগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

জুলাই মাসে এআই সংক্রান্ত বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। অনিয়ন্ত্রিত এআই মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে—এমন উদ্বেগের প্রেক্ষিতে এটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সরকারি এনফোর্সমেন্ট বা কঠোর পদক্ষেপ।

তথ্যসূত্র: The Business Standard
#এফটিসি#এআই#ওপেনএআই#অ্যানথ্রোপিক#প্রযুক্তি