রোহিঙ্গা কোঅর্ডিনেশন প্ল্যাটফর্মের সর্বশেষ তথ্য অনুযায়ী, পাহাড় নিধনের ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের ঝুঁকি চরম আকার ধারণ করেছে। গত ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ১৫ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া এই দুর্যোগে ১৮ জন আহত হয়েছেন এবং ক্যাম্পের ২৬ হাজার ১১৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।